ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মানিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি 
প্রকাশিত: ১৮:৩৮, ৯ ডিসেম্বর ২০২২
মানিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
ছবি: সংগৃহীত

খাগড়াছড়ির মানিকছড়ি লেমুয়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিলন মিয়া নামের এক যুবকের মৃত্যু হয়েছে। 

শুক্রবার বিকেল ৩টার দিকে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। মিলন উপজেলা সদর ইউপির ৬ নম্বর ওয়ার্ড লেমুয়া এলাকার বাসিন্দা মো. শহিদুল ইসলামের ছেলে।

জানা যায়, মিলন মিয়া নিজ বাড়িতে বিদ্যুৎ চালিত একটি পানির মোটর স্থাপনের সময় বিদ্যুতায়িত হন, পরে তাকে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মহি উদ্দিন জানান, হাসপাতালে আনার আগেই বিদ্যুৎস্পৃষ্ট ব্যক্তির মৃত্যু হয়েছে।

মানিকছড়ি থানার ওসি শাহনূর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী আইনি কার্যক্রম পরিচালনা করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!