ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টিফিনের কথা বলে শিশুর সর্বনাশ, দোকানি গ্রেফতার

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ২০:০৬, ১০ ডিসেম্বর ২০২২
টিফিনের কথা বলে শিশুর সর্বনাশ, দোকানি গ্রেফতার
গ্রেফতার শহিদুল

ময়মনসিংহে টিফিন খাওয়ানোর প্রলোভনে তৃতীয় শ্রেণির মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে শহিদুল ইসলাম নামে একজনকে গ্রেফতার করেছে র‌্যাব।

শনিবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে, শুক্রবার গাজীপুরের টঙ্গী পূর্ব থানা এলাকার শহীদ আহসানুল্লাহ হাসপাতালের সামনে থেকে শহিদুলকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ৫২ বছর বয়সী শহিদুল ময়মনসিংহ সদর উপজেলার দাপুনিয়া সুহিলা পশ্চিমপাড়া গ্রামের ফজলুল হকের ছেলে। তার দোকান রয়েছে।

Advertisement

র‍্যাব-১৪ এর সিনিয়র সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন জানান, শহিদুলের দোকান থেকে প্রায়ই টিফিন কিনতো শিশুটি। এ সুযোগে ১৫ নভেম্বর শিশুটিকে বিস্কুট ও চিপস খাওয়ানোর প্রলোভন দেখিয়ে দোকানে নিয়ে ধর্ষণ করেন। একপর্যায়ে শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যান শহিদুল।

এ ঘটনায় ২২ নভেম্বর নারী ও শিশু নির্যাতন দমন আইনে কোতোয়ালি মডেল থানায় শহিদুলের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী শিশুটির মা। মামলার পর গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যান শহিদুল। শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের টঙ্গী পূর্ব থানা এলাকার শহীদ আহসানুল্লাহ হাসপাতালের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাব।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!