ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নীলফামারীতে ব্যস্ত সময় পার করছেন আলু চাষিরা

নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০১, ১২ ডিসেম্বর ২০২২
নীলফামারীতে ব্যস্ত সময় পার করছেন আলু চাষিরা
ছবি: সংগৃহীত

আগাম আলু ওঠানো, নতুন আলু লাগানোসহ বিভিন্ন কাজে ব্যস্ত সময় পার করছেন নীলফামারীর চাষিরা। এবার আবহাওয়া অনুকূলে থাকায় আগাম আলুর উৎপাদন বেশ ভালো হয়েছে।

এবছর নীলফামারীতে ২১ হাজার ৭০০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরই মধ্যে ১৮ হাজার হেক্টর জমিতে আলু বীজ রোপণ হয়েছে

কিশোরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান আলম জানান, এরই মধ্যে আগাম আলু উঠানো হয়েছে। বাজারে ভালো দাম পাওয়ায় কৃষকরা লাভবান হয়েছেন।

Advertisement

এ বিষয়ে নীলফামারী জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক মো. আবু বক্কর সিদ্দিক বলেন, নীলফামারীতে উৎপাদিত আলু স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়। এ জেলা আলু চাষে উপযোগী হওয়ায় এবার লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। এবার জেলায় মোট আলু উৎপাদন হবে পাঁচ লাখ ২০ হাজার ৮০ টন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: নীলফামারী
লিংক সফলভাবে কপি হয়েছে!