[ দেশজুড়ে ]
বগুড়ায় বাসচাপায় নিহত ১
ফাইল ফটো
বগুড়ায় মহাসড়ক পার হতে গিয়ে বাসচাপায় অজ্ঞাত এক পুরুষ নিহত হয়েছেন।
মঙ্গলবার ভোরে সদরের বগুড়া-রংপুর মহাসড়কের ভবের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। লাশ বগুড়ার শজিমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বগুড়া সদর থানার এসআই জাকির আল আহসান এ তথ্য নিশ্চিত করে বলেন, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর। ভোরে পায়ে হেঁটে মহাসড়ক পার হচ্ছিলেন তিনি। এ সময় দ্রুতগতির একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীদের সহযোগিতায় তার লাশ উদ্ধার করে শজিমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়। এখনো তার নাম-পরিচয় জানা যায়নি।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
বগুড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!