ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সীতাকুণ্ডের বিএম ডিপোর আগুন নিয়ন্ত্রণে 

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪৯, ১৩ ডিসেম্বর ২০২২
সীতাকুণ্ডের বিএম ডিপোর আগুন নিয়ন্ত্রণে 
ফাইল ফটো

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোর ঝুট গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এর আগে, মঙ্গলবার বিকেল ৩টার দিকে এ আগুন লাগে।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল আলম দুলাল বলেন, আগুনের খবরে কুমিরা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তারা প্রায় ৪০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানা যাবে।

গত ৫ জুন রাতে বিএম কনটেইনার ডিপোতে লাগা আগুনে দমকলকর্মীসহ ৪৯ জনের মৃত্যু ঘটে। এছাড়া আহত হন আরো দুই শতাধিক।
 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!