ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

এক ঘণ্টার আগুনে পুড়ল গাজীপুরে ঝুট গুদাম-বাড়ি

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১১:০৫, ৬ ডিসেম্বর ২০২২
এক ঘণ্টার আগুনে পুড়ল গাজীপুরে ঝুট গুদাম-বাড়ি
ফাইল ছবি

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ীর আমবাগ রোডের নছের মার্কেট এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ৯ ঝুটের গুদামসহ ২২ কক্ষ পুড়ে গেছে।

সোমবার রাত ৩টা ২০মিনিটে নছের মার্কেট এলাকায় সোহেল মিয়ার ঝুটের গোডাউনে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার তাশারফ হোসেন।  

Advertisement

তিনি জানান, সোমবার রাত ৩টা ২০মিনিটে নছের মার্কেট এলাকায় সোহেল মিয়ার ঝুটের গোডাউনে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে এবং পাশে থাকা মেহেদী হাসান, মো. সাগর, মো. আবু তাহের, মো. রহিজ উদ্দিন, রবি মিয়া, বাবুল হোসেন, মুছা, আ. রাজ্জাকদের ঝুটের গোডাউনে আগুন ছড়িয়ে পড়ে। সংবাদ পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট, ডিবিএল মিনি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে যোগ দেয়। পরে তাদের সম্মিলিত প্রচেষ্টায় এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুনে ঝুটের গোডাউনের পাশে থাকা ফজলুল মোল্লার টিনসেট বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে তার ২২ কক্ষ পুড়ে যায়। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরুপন করা সম্ভব হয়নি, বিষয়টি তদন্ত শেষে বলা যাবে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!