ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাজীপুরে ঝুট গুদামে আগুন, ৩ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ০২:৪৪, ৬ জুলাই ২০২২
গাজীপুরে ঝুট গুদামে আগুন, ৩ ঘণ্টা পর নিয়ন্ত্রণে
ছবি: সংগৃহীত

গাজীপুর সিটি কর্পোরেশন কোনাবাড়ির দেউলিয়াবাড়ি এলাকায় ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ৯টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ৩ ইউনিটের প্রচেষ্টায় রাত ১২টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

ডিবিএল ফায়ার সার্ভিসের কর্মকর্তা মিরাজুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, প্রথমে খায়রুল ইসলামের গোডাউনে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে মামুন ও রাসেলের গোডাউনে আগুন ছড়িয়ে পড়ে। পরে ফয়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রায় ৩ ঘন্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখন ডাম্পিং এর কাজ চলছে।

Advertisement

আগুনে চারটি গোডাউন পুরে গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো পরিমাপ করা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!