[ দেশজুড়ে ]
গাজীপুরে ঝুট গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
ফাইল ছবি
গাজীপুর মহানগরীর কোনাবাড়ির দেওয়ালিয়াবাড়ি এলাকায় একটি ঝুট গুদামে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।
বুধবার ভোর পৌনে ৫টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর ডিবিএল ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. মিরাজ ইসলাম।
তিনি বলেন, ভোর পৌনে ৫টার দিকে কোনাবাড়ির দেওয়ালিয়াবাড়ি এলাকায় ঝুট গুদামে আগুন লাগে। পরে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের একটি, জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ও ডিবিএল ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!