ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাজীপুর জেলা ছাত্রদল সভাপতি গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪১, ১৫ এপ্রিল ২০২২
গাজীপুর জেলা ছাত্রদল সভাপতি গ্রেফতার
সম্রাট ভূঁইয়া

গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি সম্রাট ভূঁইয়াকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে কালিয়াকৈর উপজেলার নাওলা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গত ৬ ফেব্রুয়ারি কালিয়াকৈর উপজেলার নাওলা গ্রামে একটি সংঘর্ষ হয়। এ ঘটনায় সম্রাটের নামে একটি মামলা করেন সাজ্জাদ হোসেন নামে এক ব্যক্তি। মামলার পর থেকে সম্রাট পলাতক ছিলেন। এরপর তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে নাওলা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

কালিয়াকৈর থানার এসআই আজিম হোসেন খান বলেন, বৃহস্পতিবার ভোরে নিজ বাড়ি থেকে জেলা ছাত্রদলের সভাপতি সম্রাট ভূঁইয়াকে গ্রেফতার করা হয়েছে। এরপর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!