ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বনানীর যুবকের হাত-পা বাঁধা লাশ মিলল গাজীপুরের বনে

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০:১০, ৮ এপ্রিল ২০২২
বনানীর যুবকের হাত-পা বাঁধা লাশ মিলল গাজীপুরের বনে
গাজীপুর সদর থানা

গাজীপুর সিটি কর্পোরেশনের উত্তর সালনা এলাকায় গজারি বন থেকে আরিফ নামে এক যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে।

নিহত আরিফ রাজধানীর বনানীর কড়াইল এলাকার আসলাম সরদারের ছেলে।

গাজীপুর সদর থানার এসআই আল আমিন জানান, গজারি বনের ভেতর হাত-পা বাঁধা এবং গলায় ফাঁস লাগানো লাশ দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার এবং পরিচয় শনাক্ত করে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Advertisement

ঘটনাটি তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও জানান এসআই আল-আমিন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!