ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অন্ধকার কক্ষে উঁকি দিতেই দেখলেন ফ্যানে ঝুলছে ছাত্রীর লাশ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫০, ৮ এপ্রিল ২০২২
অন্ধকার কক্ষে উঁকি দিতেই দেখলেন ফ্যানে ঝুলছে ছাত্রীর লাশ
ফতুল্লা থানা, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে মাদরাসা থেকে হাফিজুন নাহার হাবিবা নামে ১৩ বছর বয়সী এক সপ্তম শ্রেণির ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে ফতুল্লার পাগলা নুরবাগ খাতুনে জান্নাত মহিলা মাদরাসার তৃতীয় তলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত হাবিবা ফতুল্লা থানার পূর্ব দেলপাড়ার ইলিয়াসের ভাড়াটিয়া মো. হাফিজুর রহমান আকাশের মেয়ে ও পাগলা নুরবাগ খাতুনে জান্নাত মহিলা মাদরাসার শিক্ষার্থী।

Advertisement

নিহতের বাবা জানান, তার মেয়ে মাদরাসার আবাসিকে থাকতো। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে মুঠোফোনে মায়ের সঙ্গে কথা বলে। এরপর ইফতারের সময় ফের মাকে ফোন দেয়। ফোনে মেয়েকে লেখাপড়ায় মনোযোগী হওয়ার জন্য বলেন মা। এছাড়া কড়া ভাষায় কথা বলেন। পরে রাত পৌনে ৮টার দিকে মেয়ের মরদেহ উদ্ধারের সংবাদ দেন মাদরাসা কর্তৃপক্ষ। মায়ের সঙ্গে অভিমান করে মেয়েটি আত্মহত্যা করেছে বলে ধারণা বাবার।

মাদরাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. উল্লাহ মিজি ওরফে মো. আলী বলেন, ইফতার শেষে নামাজ পড়ে তৃতীয় তলায় গিয়ে দেখি দরজা ভেতর থেকে লাগানো। পরে জানালায় উঁকি দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে হাবিবাকে ঝুলতে দেখি। এরপর খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে। মায়ের সঙ্গে মোবাইলে কথা কাটাকাটির জের ধরে অভিমানে আত্মহত্যা করেছেন হাবিবা।

ফতুল্লা মডেল থানার এসআই মোস্তফা কামাল খান বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!