বুধবার সকাল ৯টার দিকে উপজেলার বাহিরচর ইউনিয়নের রাইটা-ভেড়ামারা মহাসড়কের মাঝামাঝি বাঁকাপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ গ্রামের মৃত লাল বাবুর ছেলে খন্দকার রুহুল আমিন এবং একই এলাকার তুষ্ট খার ছেলে মজনু আলী। এ ঘটনায় মজনুর স্ত্রী হাবিবা খাতুন গুরুতর আহত হয়েছেন।
.png)
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৯টার দিকে ভেড়ামারা উপজেলার বাঁকাপুল এলাকায় কাভার্ডভ্যান-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি যাত্রী মজনু ও রুহুল আমিন নিহত হয়েছেন। ভেড়ামারা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে হতাহতদের উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মজনু ও রুহুল আমিনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মজনুর স্ত্রী হাবিবা খাতুন।
বিষয়টি নিশ্চিত করেছেন ভেড়ামারা থানার ওসি রফিকুল ইসলাম।
তিনি বলেন, কাভার্ডভ্যান-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় আরো দুইজন আহত অবস্থায় ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে পালিয়েছেন কাভার্ডভ্যান-অটোরিকশা চালক।