বুধবার সকালে গোসাইরহাট উপজেলার গরিবেরচর বাজার সংলগ্ন সেলিম ঢালীকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সানাউল্লাহ আকন ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার আরশিনগর ইউনিয়নের আজিজ হাওলাদার কান্দি গ্রামের কাদির আকনের ছেলে। আহত মোজা চৌধুরী গরিবেরচর বাজার এলাকার হাসান চৌধুরীর ছেলে। মোজা চৌধুরী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা যায়, সকালে ইট বোঝাই একটি ট্রলি গরিবেরচর বাজার দিকে যাচ্ছিল। এটি সেলিম ঢালীকান্দি পৌঁছালে একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশা চালক সানাউল্লাহ ও ট্রলিচালক মোজা আহত হন। স্থানীয়রা তাদের ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সানাউল্লাহকে মৃত ঘোষণা করেন।
.png)
গোসাইরহাট থানার ওসি মো. আসলাম সিকদার বলেন, ট্রলি-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে সানাউল্লাহ নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। ময়নাতদন্তের জন্য লাশ শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।