ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লালমনিরহাটে সীমান্তে অনুপ্রবেশকালে ফেনসিডিলসহ আটক ১

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪২, ১৪ ডিসেম্বর ২০২২
লালমনিরহাটে সীমান্তে অনুপ্রবেশকালে ফেনসিডিলসহ আটক ১
ফাইল ছবি

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতামারী সীমান্তে অনুপ্রবেশের দায়ে শামিম আখতার (৪০) নামে এক ভারতীয় নাগরিককে ৪০ বোতল ফেনসিডিলসহ আটক করেছে বিজিবি। ভারতীয় ওই নাগরিক হাতীবান্ধা উপজেলায় গোতামারী সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করার সময় তাকে আটক করা হয়।

বুধবার বিকেলের দিকে ওই আসামিকে বিজিবির দইখাওয়া ক্যাম্পের সদস্যরা হাতীবান্ধা থানায় সপর্দ করেন বলে থানার এসআই মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক ভারতীয় নাগরিক শামিম আখতার (৪০) ভারতের কোচবিহার জেলায় শীতলকুচির থানার গোলে নোয়াহাটি গ্রামের আব্দুল জিলালের ছেলে।

Advertisement

খোঁজ নিয়ে জানা গেছে, লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) দইখাওয়া বিওপি ক্যাম্পের টহল দল কর্তৃক অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিক শামিম আখতারকে আটক করে। এ সময় তার থেকে ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ বিষয়ে হাতীবান্ধা থানার এসআই মাহমুদ বলেন, বিজিবি বিকেলের দিকে শামিম আকতার নামে এক আসামিকে থানায় হস্তান্তর করে মামলা দায়ের করেন।

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!