এ সময় ওয়াদুদের কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। ওয়াদুদ উপজেলার কাতলা গ্রামের মৃত আক্তার উদ্দিনের ছেলে।
গ্রেফতারকৃত অন্য আসামিরা হলেন, মো. ওয়াসিদ মিয়া (৩০), আব্দুল ওয়াহাব (৫৭), নাদিম হোসেন (১৮), সাইফুদ্দিন (৫৮), মো. খায়রুল ইসলাম (২৮), মো. রাজিব আহম্মেদ (২৫), স্বপন মিয়া (২৫), অন্তর মিয়া (২০)।
.png)
পুলিশ সূত্রে জানা গেছে, আব্দুল ওয়াদুদ দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছিলেন। রাত হলে তার বাড়িতে জমে উঠে মাদকের আসর। সোমবার রাতে ওয়াদুদের বাড়িতে মাদকের আসর জমালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। এ সময় পুলিশ ৫০০ গ্রাম গাঁজাসহ আব্দুল ওয়াদুদ ও ৮ মাদক সেবনকারীকে গ্রেফতার করে। মঙ্গলবার তাদের নেত্রকোণা আদালতে প্রেরণ করা হয়।
মদন থানার ওসি মোহাম্মদ তাওহীদুর রহমান জানান, তাদের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু করে মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়।