[ দেশজুড়ে ]
ধর্মপাশায় মাদক বিক্রির সময় ধরা খেলেন ৪
ফাইল ছবি
সুনামগঞ্জের ধর্মপাশায় মাদক কেনাবেচার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। সোমবার সন্ধ্যা ৬টায় উপজেলার সেলবরষ ইউনিয়নের সিংপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটকৃতরা হলেন, উপজেলার নতুনপাড়ার জইন উদ্দিনের ছেলে হুসাইন মুহাম্মদ তানভীর, নতুনপাড়ার মৃত আলী আহমেদের ছেলে মোস্তাক আহমেদ, উপজেলা পরিষদের কম্পিউটার অপারেটর রুনু চন্দ্র নিয়োগী এবং ধর্মপাশা গ্রামের মৃত বিধু ভূষনের ছেলে বিশ্বজিৎ চন্দ্র দাস।
থানা পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সেলবরষ ইউনিয়নের সিংপুর গ্রামের একটি মৎস্য খামারের ঘরে অভিযান চালানো হয়। এ সময় হুসাইন মুহাম্মদ তানভীর, মোস্তাক আহমেদ, রুনু চন্দ্র নিয়োগী ও বিশ্বজিৎ চন্দ্র দাসকে মাদক কেনাবেচা করার অপরাধে আটক করা হয়। এ সময় তাদের থেকে ১৫ ইয়াবা ও ৬ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। এছাড়া তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়।
.png)
ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, মাদক কেনাবেচার অপরাধে তাদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!