ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাদক কারবারির জেল-জরিমানা

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫২, ৭ ডিসেম্বর ২০২২
মাদক কারবারির জেল-জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ

ফেনীতে এক মাদক কারবারিকে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে ফেনী শহরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ আদেশ দেন ফেনী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বদরুদ্দোজা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ফেনী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বদরুদ্দোজা ফেনী শহরে মাদকবিরোধী অভিযান চালান। এ সময় দুই লিটার চোলাই মদসহ কার্তিক চন্দ্র দাস নামে এক কারবারিকে আটক করা হয়। পড়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিনদিনের কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা করা হয়। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি দল সহযোগিতা করে।

ফেনী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বদরুদ্দোজা জানান, দণ্ডপ্রাপ্তকে ব্যক্তিকে কারাগারে পাঠানো হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: ফেনী
লিংক সফলভাবে কপি হয়েছে!