ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ পার্বত্য চট্টগ্রাম ]

মাটিরাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১০ প্রতিষ্ঠানকে জরিমানা

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৫, ২৪ নভেম্বর ২০২২
মাটিরাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১০ প্রতিষ্ঠানকে জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৩ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে মাটিরাঙ্গা সদরের বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজ তৃল দেব। 

এ সসময়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মূল্য তালিকা প্রদর্শন না করা, পণ্যে মোড়কজাত না করার দায়ে সিরাজ, সুজন, সেলিম, আব্দুল, আবু আহমেদ স্টোরের মালিকদের ৫শ’ টাকা করে ২৫শ’ টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে জয়নাল স্টোরের মালিককে ১ হাজার টাকাসহ সর্বমোট সাড়ে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। 

একই এলাকায় দুপুরের দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ আফরোজা হাবিব শাপলার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। একই আইন ও একই অপরাধে শহিদুল স্টোরের মালিককে ১ হাজার টাকা, কৃষ্ণ স্টোরের মালিককে ৩ হাজার টাকা, হাসান স্টোরের মালিককে ৩ হাজার টাকা ও পারভেজ স্টোরের মালিককে ৩ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। 

Advertisement

পৃথক অভিযানে সর্বমোট সাড়ে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনার সময় মাটিরাঙ্গা থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজ তৃল দেব বলেন, জনস্বার্থ বিবোচনা করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!