বিশ্বরোড খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি সুখেন্দু বসু বলেন, মহাসড়কে তিন চাকার সব ধরনের যান নিষিদ্ধ করেছে করেছে উচ্চ আদালত। এরই ধরাবাহিকতায় গত বুধবার থেকে হাইওয়ে পুলিশ ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ গোলচত্বর, কুট্টাপাড়া মোড়, শাহবাজপুর, চান্দুরাসহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেছে। দুইদিনে মহাসড়কে প্রায় দেড় শতাধিক গাড়ি আটক করেছি। এদের মধ্যে ৬০টি গাড়ির বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।
তিনি বলেন, মহাসড়কে দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ থ্রি-হুইলার। সরকার মহাসড়কে তিন চাকার সব ধরনের যানবাহন চলাচল নিষিদ্ধ করেছে। সরকারের এই সিদ্ধান্ত বাস্তবায়নে আমরা কাজ করছি। দুর্ঘটনা লাঘবে আমরা মহাসড়কে নিয়মিত অভিযান পরিচালনা করবো।
.png)