গ্রেফতারকৃতরা হলেন, মো. হৃদয় মিয়া, মো. বাদল মিয়া ও মো. সজল মিয়া।
বিজয়নগর থানার পরিদর্শক (তদন্ত) বিমল কর্মকার জানান, সকালে উপজেলার চান্দুরা-আখাউড়ায় চেকপোস্টে পুলিশের উপস্থিতি টের পেয়ে সিএনজিচালিত অটোরিকশা রেখে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যান। পরে সিএনজিচালিত অটোরিকশা তল্লাশি করে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
.png)
অপরদিকে, পৃথক আরেক এক অভিযানে ৮ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করা হয়। এরমধ্যে গ্রেফতারকৃত বাদল মিয়া ও সজল মিয়া গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি। দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।