এ সময় তাদের কাছ থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। জাকির হোসেন একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তিনি মাদক এনে ঘরে আস্তানা তৈরি করে নিজেই বসে বিক্রি করছেন।
অভিযোগ রয়েছে, জাকির তারাগন সড়কে মধ্যবর্তী জায়গার নতুন বাড়ি তৈরি করে সেখানে বড় আস্তানা গড়ে তুলেছেন। প্রতিদিন অসংখ্য লোকজন তার বাড়িতে এসে নিরাপদে মাদক সেবন করছেন। তাছাড়া উত্তর ইউপির রাজাপুর গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় আরো ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে থানা পুলিশ এ তথ্য জানায়।
.png)
পুলিশ জানায়, জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে পৌর শহরের তারাগন ও উপজেলার রাজাপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় তারাগন এলাকা থেকে ৬ কেজি গাঁজাসহ দুই ব্যবসায়ীকে আটক করা হয়। অপর দিকে রাজাপুর এলাকায় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় সেখান থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার হয়। আটক দুজনের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা দিয়ে সোমবার দুপুরে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।
আখাউড়া থানার ওসি আসাদুল ইসলাম বলেন পৃথক অভিযানে গাঁজাসহ দুই ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটক দুজনের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। যেকোন মূল্যে তা নিয়ন্ত্রণ করা হবে।