ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ে বাড়ির গেইট নিয়ে সংঘর্ষ, ৭৭ জন কারাগারে 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫৯, ১ নভেম্বর ২০২২
ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ে বাড়ির গেইট নিয়ে সংঘর্ষ, ৭৭ জন কারাগারে 
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় বিয়ে বাড়ির গেইট বানানোকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ-অগ্নিসংযোগের ঘটনার পুলিশের দায়ের করা মামলায় ৭৭ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। 

মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সামিউল আলম তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জানা যায়, জেলার নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউপির সীতারামপুর গ্রামের বিয়ে বাড়ির গেইটের ডিজাইনকে কেন্দ্র করে গত ১৬ আগস্ট দৌলতপুর ও সীতারামপুর দুই গ্রামের লোকজনদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। সংঘর্ষে দোকানপাট ভাংচুর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। ওই ঘটনায় নবীনগর থানার এসআই মো. ইমরান বাদী হয়ে ১২৭ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও ৮০০ জনের বিরুদ্ধে নবীনগর থানায় মামলা করেন।

Advertisement

জেলা আদালতের পুলিশের পরিদর্শক কাজী দিদারুল আলম জানান, মামলার ১০৪ জন আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। পরে শুনানি শেষে ২৭ জনের জামিন মঞ্জুর করে বাকি ৭৭ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!