ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের টিকেটসহ ২ কালোবাজারি আটক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫২, ১২ অক্টোবর ২০২২
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের টিকেটসহ ২ কালোবাজারি আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় আন্তঃনগর ট্রেনের ৪৫টি আসনযুক্ত টিকেটসহ দুইজনকে আটক করেছে রেলওয়ে পুলিশ। বুধবার দুপুর সাড়ে ১২টায় ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন থেকে তাদের আটক করা হয়।

আটক মো. সারোয়ার (২৩) ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের পৈরতলা এলাকার সোলেমান মিয়ার ছেলে ও একই এলাকার ইদু মিয়ার ছেলে জুয়েল মিয়া (২২)।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সালাউদ্দিন খান নোমান জানান, সারোয়ার ও জুয়েল দীর্ঘদিন ধরে টিকেট কালোবাজারীর সঙ্গে জড়িত। বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে অভিযান পরিচালনা করে দুইজনকে আটক করা হয়।

Advertisement

পরে তাদের তল্লাশি করে বিভিন্ন আন্তঃনগর ট্রেনের ৪৫টি আসনযুক্ত টিকেট ও টিকেট ক্রয়-বিক্রির ১৮ হাজার ৬৮০ টাকা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। টিকিট কালোবাজারি প্রতিরোধে রেলওয়ে পুলিশ সব সময় তৎপর বলেও জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!