বুধবার সকালে জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের কানিল রেলগেট জামে মসজিদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বাচ্চু হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার জগদীশপুর চারাভাঙ্গা গ্রামের হোসেন আলীর ছেলে।
র্যাব-১৪, সিপিসি-১, জামালপুরের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কানিল রেলগেট জামে মসজিদ এলাকায় র্যাব অভিযান চালায়। এ সময় ২০ কেজি গাঁজা ও একটি মোবাইলসহ বাচ্চুকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত গাঁজার মূল্য ছয় লাখ টাকা। বাচ্চুর বিরুদ্ধে জামালপুর সদর থানায় একটি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে অন্য একটি মামলাও রয়েছে।
.png)