আটকরা হলেন- কুমিল্লার চান্দিনা উপজেলার বারেরা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে ২৫ বছর বয়সী মো. রুহুল আমিন ও কুমিল্লা সদর উপজেলার আদর্শ মদিনগর এলাকার চাঁন মিয়ার ছেলে ৩৯ বছরের মো. জালাল।
র্যাব-৭ এর উপপরিচালক মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফতেহপুর এলাকায় অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়। এ সময় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে দুই বস্তায় থাকা ৫৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য আট লাখ ৪৮ হাজার টাকা।
.png)