[ দেশজুড়ে ]
ব্রাহ্মণবাড়িয়ায় ৭২ কেজি গাঁজাসহ বিক্রেতা আটক
উদ্ধার করা গাঁজাসহ আটক মিজানুর রহমান
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৭২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। শুক্রবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-১৪ এর কোম্পানি অধিনায়ক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের।
এর আগে, বৃহস্পতিবার রাত ৯টার দিকে বিজয়নগরের দাড়িয়াপুর এলাকা থেকে ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটক ৪১ বছর বয়সী মিজানুর রহমান একই এলাকার মনসুর আলীর ছেলে।
র্যাব-১৪ এর কোম্পানি অধিনায়ক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে দাড়িয়াপুর এলাকায় অভিযান চালিয়ে মিজানুরকে আটক করা হয়। এ সময় তার ঘরে তল্লাশি চালিয়ে চারটি প্লাস্টিকের বস্তা থেকে ৭২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
.png)
র্যাবের এ কর্মকর্তা আরো জানান, মিজানুর একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে গাঁজা এনে বিক্রি করেন তিনি। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!