ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কসবায় ১০ কেজি গাঁজাসহ যুবক আটক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২০, ১৬ অক্টোবর ২০২২
কসবায় ১০ কেজি গাঁজাসহ যুবক আটক
গাঁজাসহ আটককৃত যুবক- ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ১০ কেজি গাঁজাসহ বাবু মিয়া নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার রাত সাড়ে ১১টার দিকে কসবা পৌরসভার তেতৈয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত বাবু মিয়া একই এলাকার মানিক মিয়ার ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কসবা থানার ওসি মো. মহিউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কসবা পৌরসভার তেতৈয়া এলাকার বাবু মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। পরে তার বসতঘর তল্লাশি করে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!