[ দেশজুড়ে ]
নোয়াখালীতে ৪১ কেজি গাঁজাসহ আটক ২
ছবি: ডেইলি বাংলাদেশ
নোয়াখালীর সোনাইমুড়ীতে ৪১ কেজি গাঁজা ও ১৬৯ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
শুক্রবার সকালে নোয়াখালী-কুমিল্লা মহাসড়কের রামপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃত মাদক কারবারি হান্নান ও পলাশ কুমিল্লা জেলার বাসিন্দা।
নোয়াখালী জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রামপুর এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারি হান্নান ও পলাশকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪১ কেজি গাঁজা ও ১৬৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে সোনাইমুড়ী থানায় মামলার প্রস্তুতি চলছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
নোয়াখালী
লিংক সফলভাবে কপি হয়েছে!