ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লালমনিরহাটে ৩০ কেজি গাঁজাসহ যুবক আটক

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ২১:২৮, ২৬ অক্টোবর ২০২২
লালমনিরহাটে ৩০ কেজি গাঁজাসহ যুবক আটক
গাঁজাসহ আটককৃত যুবক- ছবি: ডেইলি বাংলাদেশ

লালমনিরহাটে ৩০ কেজি গাঁজাসহ সোহেল রানা নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

বুধবার রাত ৮টাযর দিকে জেলা শহরের টিঅ্যান্ডটি মোড় সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করেন লালমনিরহাট মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা। আটককৃত সোহেল রানা রাজশাহীর চারঘাট থানার ভায়া লক্ষ্মীপুর ইউনিয়নের মজিবর রহমানের ছেলে।

Advertisement

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক খায়রুল বাশারের নেতৃত্বে ঐ স্থানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। পরে একটি অটোরিকশা থেকে ৩০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী সোহেলকে আটক করা হয়।

লালমনিরহাট মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক খায়রুল বাশার বলেন, আটককৃত সোহেল রানার বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!