[ দেশজুড়ে ]
গাঁজার বালিশ বানিয়ে পালাচ্ছিলেন ব্যবসায়ী, পথে পড়লেন ধরা
ফাইল ছবি
কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় একটি বালিশের ভেতর ৩ কেজি গাঁজাসহ রুহুল আমিন নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ভৈরব থানার পরিদর্শক (অপারেশন) মো. কায়ছার আহমেদ।
এর আগে বুধবার বিকেল ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সিলেট-ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
.png)
গ্রেফতার রুহুল আমিন কুমিল্লা সদর থানার আবদুর রহমানের ছেলে রুহুল আমিন।
ওসি মো. কায়ছার আহমেদ বলেন, বুধবার বিকেলে একটি বালিশের ভেতর ৩ কেজি গাঁজা ভরে যাত্রীবেশে ঢাকা যাচ্ছিলেন রুহুল। এ সময় ওই বাসে সে তল্লাশি চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় একটি মামলা করা হয়েছে বলে জানান তিনি।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!