[ দেশজুড়ে ]
আখাউড়ায় পুলিশি অভিযানে আটক ২
ছবি: ডেইলি বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পৃথক অভিযানে মাদক কারবারি এবং গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিসহ দুইজনকে আটক করেছে পুলিশ। এ সময় মাদক কারবারির কাছ থেকে ৬১ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বুধবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আখাউড়া থানা পুলিশ এ তথ্য জানায়। আটককৃতরা হলেন- উপজেলার গাঙ্গাইল এলাকার জনাব আলীর ছেলে মাদক কারবারি রামিম এবং পৌর এলাকার হুমায়ুন মিয়ার ছেলে রায়হান।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে দেবগ্রাম এলাকায় এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ৬১ পিস ইয়াবাসহ রামিমকে আটক করা হয়। এছাড়া গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিকে পৌর এলাকা থেকে আটক করা হয়।
.png)
আখাউড়া থানার ওসি মো. আসাদুল ইসলাম বলেন, আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে মামলা দিয়ে ঐ দুইজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ব্রাহ্মণবাড়িয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!