সোমবার সকালে শহরের রাজবাড়ি রাস্তার মোড়ে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি বাস তল্লাশি করে সাড়ে ৪ হাজার ইয়াবাসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, ফরিদপুরের কৈজুরি ইউনিয়নের বাখুন্ডা পশ্চিমপাড়ার মোশাররফ হোসেনের ছেলে সাকির হোসেন সোহেল (৩৬), কক্সবাজারের কলাতলীর মোজাহার আহমেদের ছেলে মোজাফফর আহমেদ (২৬) এবং বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিরার শহিদুল ইসলামের ছেলে রানা আকন্দ (২৭)।
.png)
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ফরিদপুরের উপ-পরিচালক শামীম হোসেন জানান, সোহেল কক্সবাজারের মোজাফফরের থেকে ইয়াবার চালান ইউনিক সোহাগ পরিবহনের হেলপার রানার মাধ্যমে নিয়ে আসেন। তারা একটি মাদক সিন্ডিকেটের সদস্য। দীর্ঘদিন অভিনব কায়দায় টেকনাফ এবং কক্সবাজার থেকে ইয়াবা এনে ফরিদপুরে মাদকের ব্যবসা করে আসছেন। তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা রুজু করার প্রক্রিয়া চলমান রয়েছে।