[ দেশজুড়ে ]
সিরাজগঞ্জে হেরোইনসহ মাদক ব্যবসায়ী ধরা
ছবি: ডেইলি বাংলাদেশ
সিরাজগঞ্জের সলঙ্গায় অভিযান চালিয়ে ২৭৮ গ্রাম হেরোইনসহ আলিম শেখ (৫২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১২।
রোববার বিকেলে সলঙ্গা থানাধীন রামারচর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।
আটককৃত আলিম শেখ চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার পোড়াবাগ এলাকার মৃত কাবিল শেখের ছেলে।
.png)
র্যাব-১২ এর স্কোয়াড কমান্ডার লেফটেন্যান্ট মো. আবুল হাসেম সবুজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৭৮ গ্রাম হেরোইনসহ একজনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত আসামি দীর্ঘদিন যাবত আইনপ্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন স্থানে অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। আটককৃত আসামির বিরুদ্ধে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!