ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাজীপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৫২ হাজার টাকা জরিমানা

কালীগঞ্জে (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০৯, ২২ নভেম্বর ২০২২
গাজীপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৫২ হাজার টাকা জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ

গাজীপুরের শ্রীপুরে অতিরিক্ত দামে চিনি বিক্রি, অবৈধ মজুত, মূল্য তালিকা না থাকায় মায়ের দোয়া বাণিজ্যালয় নামের একটি খাদ্যপণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে মূল্য তালিকা প্রদর্শন না করায় রেহান স্টোর নামের অপর আরেকটি দোকানকে দুই হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

মঙ্গলবার বিকেলে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডল। শ্রীপুর থানা পুলিশ অভিযানে সহায়তা করে।

আব্দুল জব্বার মন্ডল বলেন, ন্যায্য মূল্যে পণ্য বিক্রি ও কৃত্রিম সংকটরোধে সারাদেশেই অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে মাওনা চৌরাস্তায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুইটি দোকানকে ভোক্তা অধিকার আইনের ৪৫ ধারায়  ৫২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া স্থানীয় সব দোকানে মূল্যতালিকা প্রদর্শন ও সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির জন্য সচেতনতামূলক প্রচারণা চালানো হয়।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!