ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নোয়াখালীতে ভুয়া চিকিৎসককে ৪০ হাজার টাকা জরিমানা

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪৪, ২২ নভেম্বর ২০২২
নোয়াখালীতে ভুয়া চিকিৎসককে ৪০ হাজার টাকা জরিমানা
ফাইল ফটো

নোয়াখালীর সেনবাগ উপজেলায় এক ভুয়া চিকিৎসককে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। 

মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার কানকিরহাট বাজারে এ অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের জেলা কার্যালয়। ভুয়া চিকিৎসকের নাম রতন সূত্রধর। তিনি উপজেলার কানকিরহাট বাজার এলাকার রসরাজ সূত্রধরের ছেলে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের নোয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভুয়া চিকিৎসক রতন সূত্রধরের চেম্বারে অভিযান চালানো হয়। তিনি চিকিৎসক পরিচয় দিয়ে চেম্বার খুলে ভিজিট নিয়ে সাধারণ মানুষকে চিকিৎসার নামে ঠকিয়ে আসছিলেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: নোয়াখালী
লিংক সফলভাবে কপি হয়েছে!