ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নারায়ণগঞ্জে ৪ কারখানাকে জরিমানা

নারায়ণগঞ্জ প্রাতিনিধি
প্রকাশিত: ১৯:৪৯, ১৪ নভেম্বর ২০২২
নারায়ণগঞ্জে ৪ কারখানাকে জরিমানা
নারায়ণগঞ্জ জেলার মানচিত্র: ফাইল ফটো

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা পাইলট স্কুল সংলগ্ন এলাকার পাশে জলাবদ্ধতা সৃষ্টির অভিযোগে চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

সোমবার বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইলোরা ইয়াসমিনের নেতৃত্বে পরিবেশ অধিদফতরের একটি টিম এ অভিযান চালায়।

পরিবেশ অধিদফতর নারায়ণগঞ্জ কার্যালয়ের উপ-পরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, মূলত দাপা, ইদ্রাকপুর, ফতুল্লা এলাকার জলাবদ্ধতা দূরীকরণের লক্ষ্যে জেলা প্রশাসনের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দিপ্তী ডাইং অ্যান্ড ফিনিশিং মিলস লিমিটেডকে ৫ হাজার টাকা, পপুলার ডাইংকে ১০ হাজার, এএস বি নিটিং অ্যান্ড ফিনিশিংকে ১০ হাজার টাকা, মুন নীট কম্পোজিটকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। 

Advertisement

এর আগে জলাবদ্ধতা নিরসনের দাবিতে ১ নভেম্বর বিক্ষোভ মিছিল করে ফতুল্লার ২টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, ম্যানেজিং কমিটির নেতারা ও এলাকাবাসী। ফতুল্লার পাইলট স্কুলের সামনে থেকে মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ঘেরাও করে শিক্ষার্থী ও এলাকাবাসী।

ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয় ও সেহারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রবেশ পথে বছর জুড়েই ময়লা ও দুর্গন্ধযুক্ত হাঁটু পানি জমে থাকে। গত কয়েক বছর ধরে বর্ষা মৌসুম থেকে শুরু করে বছরজুড়েই পানিতে ডুবে থাকে স্কুল দুইটির প্রবেশ পথ। জলাবদ্ধতার পাশাপাশি বিভিন্ন শিল্প কারখানার বিশেষ করে ডাইংয়ের দূষিত তরল বর্জ্যের কারণে অ্যাসিডযুক্ত কালো পানিতে দুর্বিষহ হয়ে পড়েছে শিক্ষার্থীসহ সাধারণ মানুষের জীবন।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!