ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ছাগলনাইয়ায় দুই প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩০, ২৩ নভেম্বর ২০২২
ছাগলনাইয়ায় দুই প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ফেনীর সহকারী পরিচালক মো. কাউছার মিয়া

ফেনীর ছাগলনাইয়ায় অপরিষ্কার-ক্ষতিকর রং মেশানোসহ বিভিন্ন অভিযোগে দুই ব্যবসাপ্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

বুধবার দুপুরে ছাগলনাইয়া উপজেলা সদরের জমদ্দার বাজারে এ জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ফেনীর সহকারী পরিচালক মো. কাউছার মিয়া।

তিনি জানান, দুপুরে জমদ্দার বাজারে অভিযান চালানো হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ রং ও কাস্টার্ড পাউডার ব্যবহার করায় বিসমিল্লাহ বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। বেকারিতে নোংরা পরিবেশে খাবার বানানো হচ্ছিল। এছাড়া ওষুধের প্যাকেটের মূল্য কেটে নতুন দাম লিখে বিক্রি করায় টাউন ফার্মেসিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!