ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পুঠিয়ায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪২, ২৩ নভেম্বর ২০২২
পুঠিয়ায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজশাহীর পুঠিয়ায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এ সময় তিনটি প্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপ- পরিচালক মো. সেলিম এবং রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাসুম আলীর নেতৃত্বে উপজেলার বানেশ্বর বাজারের তিনটি প্রতিষ্ঠানে এ অভিযান চালানো হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর রাজশাহী কার্যালয় সূত্রে জানা যায়, এ অভিযানে শ্যামা ফার্মেসিকে তিন হাজার টাকা ও দাস মেডিকোকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া আশরাফুল ট্রেডার্সকে চিনি মজুত করে বিক্রির অপরাধে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

Advertisement

উপ-পরিচালক মো. সেলিম বলেন, চিনি এবং তেলের দাম সরকার নির্ধারিত মূল্যে সরবরাহ হয়। তাই বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর রাজশাহীর বানেশ্বর বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: রাজশাহী
লিংক সফলভাবে কপি হয়েছে!