ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ মজার খবর ]

পোষ্য কামড়ালেই জরিমানা দিতে হবে মালিককে

মজার খবর ডেস্ক
প্রকাশিত: ১২:২২, ১৫ নভেম্বর ২০২২
পোষ্য কামড়ালেই জরিমানা দিতে হবে মালিককে
ফাইল ছবি

পোষ্যদের নিয়ে নতুন নিয়ম ভারতের উত্তরপ্রদেশে। কোন ব্যক্তিকে যদি পোষা কুকুর বা বিড়াল কামড়ায়, তাহলে তার মালিককে জরিমানা দিতে হবে ১০হাজার টাকা!

দেশটির ওই রাজ্যে আগের তুলনায় কুকুরে কামড়ানোর ঘটনা বেশ বেড়েছে। তাই পোষ্যদের মালিককে সচেতন করতেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

শুধু দশ হাজার টাকা জরিমানাই নয়, যে ব্যক্তি আক্রান্ত হবেন তার চিকিৎসার যাবতীয় খরচও পোষ্যের মালিককেই বহন করতে হবে। আগামী বছর মার্চ থেকেই এই নিয়ম জারি হবে।

Advertisement

রাজ্যের নয়ডা সংলগ্ন এলাকায় অনেকেই সকাল বিকেল তার প্রিয় পোষ্যকে নিয়ে পার্কে বা এলাকার আশপাশে হাঁটতে বেরোন। সেই সময় পোষ্য রাস্তাঘাটে মলমূত্র ত্যাগ করলেও তা পরিষ্কার করতে হবে মালিককেই। একই সঙ্গে তাকে খেয়াল রাখতে হবে তার পোষ্য যাতে কাউকে না কামড়ায়। এরকম কোন ঘটনা ঘটলেই সঙ্গে সঙ্গে দিতে হবে দশ হাজার টাকার জরিমানা।

২০২৩ সালের মার্চের মধ্যে পোষ্যদের রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক এমনই নির্দেশ পশু সুরক্ষা কমিটির। যদি এই রেজিস্ট্রেশনেই নির্দিষ্ট দিন পেরিয়ে যায় সেক্ষেত্রেও দিতে হবে জরিমানা। এমনই জানানো হয়েছে ওই নির্দেশনামায়।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!