গ্রেফতারকৃত জহির উদ্দিন উপজেলার ৫নং অজুর্নতলা ইউপির ছিলোনিয়া খালপাড় এলাকার সওদাগর বাড়ির আবদুল মালেকের ছেলে।
সেনবাগ থানার ওসি ইকবাল হোসেন পাটোয়ারী বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার রাত আনুমানিক পৌনে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই সবুজ চন্দ্র পাল ও এএসআই কাউছারের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স উপজেলার অজুনতলা ইউনিয়নের ছিলোনিয়া বাজারে অভিযান চালান। এ সময় মাদক ব্যবসায়ী জহির উদ্দিনকে গ্রেফতার করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ৫৫ ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় সেনবাগ থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামিকে শনিবার দুপুরে নোয়াখালী আদালতে নিলে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।
.png)