ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিরাজগঞ্জে ইয়াবাসহ ২ জন আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪৭, ৯ ডিসেম্বর ২০২২
সিরাজগঞ্জে ইয়াবাসহ ২ জন আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

সিরাজগঞ্জের সদর উপজেলার কড্ডা কৃষ্ণপুর এলাকায় অভিযান চালিয়ে ৪১৮ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব। বৃহস্পতিবার রাতে কড্ডা কৃষ্ণপুর এলাকার শিশু মেলা বিদ্যা নিকেতন অ্যান্ড হাইস্কুলের সামনে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। 

আটককৃতরা হলেন সিরাজগঞ্জের কামারখন্দ থানার বারাকান্দি গ্রামের মো. আব্দুর রাজ্জাকের ছেলে রাশেদ খান বাবুল ও সদর উপজেলার কড্ডা কৃষ্ণপুর গ্রামের শাহজামাল শেখের ছেলে নিজাম শেখ। 

শুক্রবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মো. আবুল হাশেম সবুজ। 

Advertisement

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সঙ্গে সংযুক্ত থাকার দায় স্বীকার করেছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!