[ দেশজুড়ে ]
টেকনাফে নাফ নদীতে মিলল ৯ হাজার ইয়াবা
ছবি: ডেইলি বাংলাদেশ
কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে ডিঙি নৌকা তল্লাশি চালিয়ে ৯ হাজার ৪০০ ইয়াবা উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। শনিবার ভোরে জালিয়াপাড়া সংলগ্ন নাফ নদী এলাকা থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা এস এম তাহসিন রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জালিয়াপাড়া সংলগ্ন নাফনদী এলাকায় অভিযান চালিয়ে একটি ডিঙ্গি নৌকায় তল্লাশি চালিয়ে ৯ হাজার ৪০০ ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত ইয়াবা আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!