[ দেশজুড়ে ]
ফেনীতে ১২ হাজার ইয়াবাসহ আটক ৩
ছবি: ডেইলি বাংলাদেশ
ফেনীতে দুই নারীসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে ১২ হাজার ২৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৪৯ লাখ আট হাজার টাকা।
বুধবার দুপুরে ফেনীর লালপোল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- কক্সবাজার সদর থানার মোস্তাক পাড়ার দিল মোহাম্মদের স্ত্রী ফাতেমা, আব্দুল খালেকের ছেলে নুরুল আফসার এবং দিল মোহাম্মদের মেয়ে হাসিনা বেগম।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম-ঢাকাগামী মহাসড়কের ফেনীর লালপোল এলাকায় অভিযান চালায় র্যাব-৭, ফেনী ক্যাম্পের সদস্যরা। এ সময় ১২ হাজার ২৭০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৪৯ লাখ আট হাজার টাকা।
.png)
ফেনীস্থ র্যাবের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ আটককৃতদের ফেনী মডেল থানায় হস্তান্তর করা হবে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ফেনী
লিংক সফলভাবে কপি হয়েছে!