[ দেশজুড়ে ]
মুকসুদপুরে ইয়াবাসহ আটক ১
প্রতীকী ছবি
গোপালগঞ্জের মুকসুদপুরে ৮০ পিস ইয়াবাসহ বজলু গাজী নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার ভোরে মুকসুদপুর উপজেলার মোচনা ইউনিয়নের আইকদিয়া গ্রাম থেকে তাকে আটক কর করা হয়। আটককৃত বজলু গাজী একই গ্রামের ছামাদ গাজীর ছেলে।
মুকসুদপুর থানার ওসি মো. আবু বকর মিয়া জানান, বজলু গাজী দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে আসছেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে ৮০ পিস ইয়াবাসহ আটক করা হয়। তার বিরুদ্ধে মামলা দিয়ে গোপালগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
গোপালগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!