বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১১, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান। আটক দুলাল চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর এলাকার সেফাত উল্লার ছেলে।
র্যাব কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে উপজেলার সোনাইমুড়ী-চাঁদপুর আঞ্চলিক সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় র্যাব। বিষয়টি টের পেয়ে গাড়ি থেকে নেমে পালানোর চেষ্টা করেন দুলাল। পরে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩০ হাজার ১৭০টি ইয়াবা ও তিন গ্রাম আইস উদ্ধার করা হয়।
.png)
প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুলাল জানান, কক্সবাজারের টেকনাফ সীমান্ত এলাকা থেকে ইয়াবা-আইস নিয়ে চাঁদপুরে যাচ্ছিলেন তিনি। তিনি নিয়মিত চাঁদপুর ও লক্ষ্মীপুরে মাদক বিক্রি করেন।