শনিবার সকালে বেগমগঞ্জ উপজেলার সুলতানপুর গ্রামের রমনিরহাট বাজার থেকে তাকে আটক করা হয়। আটককৃত শাহাদাত হোসেন উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের মো. বাবুলের ছেলে।
জানা যায়, মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে শনিবার সকালে বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নে অভিযান চালানো হয়। অভিযানকালে রমনিরহাট বাজারের একটি হোটেলে মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে এমন- তথ্যের ভিত্তিতে সেখানে অবস্থান নেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা। পরে বাজারের মোহাম্মদিয়া হোটেল থেকে মাদক বিক্রির সময় হাতেনাতে শাহাদাত হোসেনকে আটক করা হয়। এ সময় তার সঙ্গে থাকা মাদকের পাইকারি বিক্রেতা মাঈন উদ্দিন পালিয়ে যান। শাহাদাতের কাছ থেকে ১৩০০ পিস ইয়াবা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
.png)
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আটককৃত মাদক কারবারি এবং পলাতক মাদক কারবারি উভয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বেগমগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।