ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাড়ে ১১ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০০, ৩ ডিসেম্বর ২০২২
সাড়ে ১১ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
ইয়াবাসহ আটক দুজন

ফেনীতে ১১ হাজার ৭০০ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

আটকরা হলেন- কক্সবাজারের চকরিয়া উপজেলার বেজুলা গ্রামের শিকদার বাড়ির আব্দুল আজিজের ছেলে ৫০ বছর বয়সী মুসা ও টেকনাফ উপজেলার সাবরাং এলাকার মাস্টার জহির আহমেদের বাড়ির আমির হোসেনের ছেলে ২৪ বছরের তৌহিদ।

ফেনী মডেল থানার ওসি নিজাম উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে ফেনী পৌর পৌর শহরের বিরিঞ্চি এলাকায় একটি প্রাইভেটকারসহ মুসা ও তৌহিদকে আটক করে পুলিশ। এ সময় প্রাইভেটকারটির পেছনে রাখা ১১ হাজার ৭০০ ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৩৫ লাখ ১০ হাজার টাকা।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!