ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দুই লাখ টাকার গাঁজা-ইয়াবাসহ ধরা খেলেন নোমান

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ১০:৫৯, ২ ডিসেম্বর ২০২২
দুই লাখ টাকার গাঁজা-ইয়াবাসহ ধরা খেলেন নোমান
ছবি: ডেইলি বাংলাদেশ

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গোপিনপুর সিকদার মার্কেট এলাকায় অভিযান চালিয়ে ২ লাখ ১ হাজার ৫শ’ টাকা মূল্যের গাঁজা ও ইয়াবাসহ নোমান সিকদার (২৫) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব-১৪।

আটক নোমান সিকদার ঘাটাইলের রামদেবপুর টানপাড়া গ্রামের আব্দুল খালেক সিকদারের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান।

Advertisement

তিনি জানান, বৃহস্পতিবার বিকেল ৩টা ১৫ মিনিটের দিকে সিনিয়র সহকারী পুলিশ সুপার এমএম. সবুজ রানা ঘাটাইলের গোপিনপুর টু শখিপুরের রামদিপপুর টানপাড়ার সিকদার মার্কেটের সামনে যুবক নোমান সিকদারকে তল্লাশি করা হয়। এ সময় তার কাছ থেকে তিন কেজি ৩শ’ গ্রাম গাঁজা, ৩৬৫ ইয়াবা, নগদ ৭ হাজার টাকা ও ১টি মোবাইল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজা ও ইয়াবার বাজার মূল্য ২ লাখ ১ হাজার ৫শ’ টাকা।

র‍্যাব কমান্ডার জানান, তিনি দীর্ঘদিন ধরে জামালপুরসহ টাঙ্গাইলের বিভিন্ন স্থানে গাঁজা ও ইয়াবা বিক্রি করে আসছিলেন। তার বিরুদ্ধে মামলা দায়েরের পর রাতেই ঘাটাইল থানায় সোর্পদ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!