বুধবার বেলা ১১টার দিকে মেহেরপুর স্পেশাল ট্রাইব্যুনাল-২ আদালতের বিচারক রিপতি কুমার বিশ্বাস এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত শামীম মল্লিক মুজিবনগর উপজেলার মানিক নগর গ্রামের ইউসুফ মল্লিকের ছেলে।
জানা যায়, ২০১৫ সালের ৩ আগস্ট বিকেলে মুজিবনগর থানার একটি টিম মুজিবনগর পিকনিক কর্নার এলাকা থেকে ৭২ বোতল ফেনসিডিলসহ শামীম মল্লিককে গ্রেফতার করে। এ ঘটনায় মুজিবনগর থানায় একটি মামলা দায়ের হয়। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় মোট ছয়জন সাক্ষ্য প্রদান করেন। শামীম মল্লিক দোষী প্রমাণিত হওয়ায় আদালত তাকে ছয় বছর সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা, অনাদায় আরো ছয় মাস কারাদণ্ড দেন।
.png)
মামলায় রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি কাজী শহিদুল হক এবং আসামি পক্ষে অ্যাডভোকেট আব্দুল আলিম কৌঁসুলি ছিলেন।