বুধবার কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের আবদুস সালাম ছেলে পারভেজ হোসেন প্রকাশ বাবু এবং একই উপজেলার বাবদি ইউনিয়নের আবদুর রবের ছেলে মো. মোতালেব। রায় ঘোষণার সময় আসামিরা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
হত্যার শিকার ব্যক্তি হলেন- কক্সবাজার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের (ঘোনার পাড়া) জাকের হোসেনের ছেলে আবদুল মালেক।
.png)
বিষয়টি নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফরিদুল আলম।